জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার সাবেক সেই পিপি কারাগারে

নভেম্বর 11, 2024
by

রাজধানীতে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবিরা জামিন আবেদন করে। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭দিনে রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানীর দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহতের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহার নামীয় আসামি।

উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিপিএল : খুলনা, চট্টগ্রাম ও রংপুরের ভাগ্য নির্ধারণী ম্যাচ কাল 

একাদশ বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিন আগামীকাল (শনিবার)। শেষ দিনেই

কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করা যুবকের বিরুদ্ধে মামলা

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও মারধরের