মাসুদ রানার টানে বাংলাদেশে চলে এলো শাবনুর

নভেম্বর 11, 2024
by

ভারতে অনুপ্রবেশ করে ৮ বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে যান চাঁপাইনবাবগঞ্জের মাসুদ রানা। সেখানে গিয়ে তিনি একটি বাসায় ভাড়াটে হিসেবে ওঠেন। একসময় সেই বাড়ির শাবনুর (১৭) নামে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ১৪ অক্টোবর ওই কিশোরী মাসুদের সঙ্গে বাংলাদেশে চলে আসে। এরপর তারা বিয়ে করে সংসার শুরু করেন।

সোমবার (১১ নভেম্বর) ভারতীয় ওই কিশোরীর সঙ্গে মাসুদের বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নাসিম।

মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। ওই কিশোরী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী।

স্থানীয়ভাবে জানা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুরে ওই কিশোরীর শ্বশুরবাড়িতেই ভাড়া থাকতেন মাসুদ। এতে দুজনের দেখা, কথাবার্তা হতো। একদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে মাসুদকে বাড়ি থেকে বের করে দেন। এরপর সুযোগ বুঝে কিশোরীকে বিএসএফ-বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে মাসুদ। পরে কিশোরীর নাম পরিবর্তন করে তারা বিয়ে করে।

এদিকে ১৪ অক্টোবর স্ত্রীকে ফিরে পেতে ভারতের সংশ্লিষ্ট থানায় জিডি করেন ইসমাইল হক। জিডিতে তিনি বলেন, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করেছেন তার স্ত্রীকে। এমনকি ভারতে যেতে চাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। এ অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আবেদন জানান ইসমাইল।

এ বিষয়ে স্থানীয় ব্যক্তিরা জানান, ভারতের দিনাজপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে প্রায় ৪০ দিন আগে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায় মাসুদ ওই কিশোরী গৃহবধূকে নিয়ে যায় আসেন বাড়িতে। পরে তারা বিয়ে করেন। মাসুদ আট বছর আগে ভারতে অনুপ্রবেশ করেন। দীর্ঘদিন সেখানে রাজমিস্ত্রির কাজ করেন। ভারতে অবাধে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়েছিলেন ‘আধার কার্ড’।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সাকিবের সাথে তুলনা করতে মানা করলেন হামজা

বাংলাদেশে পা রাখার পর থেকেই যেন এক মুহূর্তের জন্যও আলোচনার

ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহে কার্যকর পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহ এবং