সংস্কারে সিঙ্গাপুর থে‌কে প্রযুক্তিগত সহায়তা চায় সরকার

নভেম্বর 11, 2024
by

অন্তর্বর্তীকালীন সরকা‌রের সংস্কারে সিঙ্গাপুর থে‌কে প্রযুক্তিগত সহযোগিতা চায় বাংলা‌দেশ। সোমবার (১১ নভেম্বর) পররাষ্ট্র স‌চিব মো. জসীম উদ্দিনের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো উ-সে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ হাইকমিশনারকে ব্রিফ করেন। এ ক্ষেত্রে তি‌নি সিঙ্গাপু‌রের কাছ থে‌কে অভিজ্ঞতা বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা চান।

উভয়পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার সূচনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আশা করেন যে এফটিএ দুই দেশের মধ্যে আরও অর্থনৈতিক সম্পৃক্ততাকে সহজ করবে।

পররাষ্ট্র সচিব জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের সদস‌্য হিসেবে সিঙ্গাপু‌রের সহায়তা চান। পাশাপা‌শি তি‌নি রো‌হিঙ্গা‌দের দীর্ঘস্থায়ী অবস্থানে বিরূপ প্রভাব সম্পর্কে হাইক‌মিশনার‌কে অব‌হিত ক‌রেন।

পররাষ্ট্র সচিব আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হ‌তে সিঙ্গাপুরের সমর্থন চান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

 ঢাকাসহ সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে ২২৯ প্লাটুন বর্ডার

ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না : রাশিয়া

ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না বলে অভিযোগ করেছে রাশিয়া।