‘রোগা’ কাঞ্চনের জন্য কত মহিলারা কাঁদেন : শ্রীময়ী

নভেম্বর 26, 2024
by

একটা সময় তাদেরকে বলা হতো শিক্ষক-ছাত্রী জুটি। কাঞ্চন মল্লিককে নিজের শিক্ষাগুরু হিসেবেই পরিচয় দিতেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তবুও দু’জনের সম্পর্ক নিয়ে ফিসফিস ছিল মিডিয়াপাড়ায়। 

বয়সে ২৭ বছরের ছোট সেই শ্রীময়ীর গলাতেই তৃতীয়বারের মতো মালা দিয়েছেন কাঞ্চন। বিয়ের বছর পার না হতেই সন্তানেরও মুখ দেখেছেন তিনি। ৫৩ বছর বয়সে আবারও সন্তানের বাবা হওয়ায় কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী। অভিনেত্রীর দাবি, কাঞ্চনকে যতই ‘রোগা’ বলা হোক না কেন, তার মহিলা অনুরাগীর সংখ্যা কম নয়।

টিভি নাইনকে দেওয়া এক শ্রীময়ী বলেন, “এই যে রোগা কাঞ্চনকে দেখছেন, কত মহিলা ওর জন্য কাঁদে জানেন? দুর্গাপূজায় দেখেছি, একজন হাউহাউ করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে পড়ে গেলেন। বলে উঠলেন, কাঞ্চন তুমি আমার…।”

স্ত্রী শ্রীময়ী যখন এসব কথা বলেন, কাঞ্চন তখন তার পাশের চেয়ারে বসা। স্ত্রীর মুখে এসব কথা শুনে লজ্জায় লাল হয়ে যান তিনি। এরপরই কাঞ্চন বলেন, ‘না না, এসব ভুল। আমার এসব কিছু নেই।’

শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান অনেক। তবুও শ্রীময়ীকে কেন জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে কাঞ্চন মল্লিক বলেন, মানুষ একটু ভালো থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। আমি ট্রলড হই ঠিকই। কিন্তু আমি যখন একা থাকি, এরা আমার পাশে থাকেন না। যে সময়ে একা ছিলাম, পাশে দুটো লোকের দরকার ছিল। ‘কেমন আছো?’ এটা জিজ্ঞাসা করার লোক দরকার ছিল, সেই সময় যে ছিল (শ্রীময়ীর দিকে তাকিয়ে) তাকেই ভরসা করেছি। বাবা-মা চলে যাওয়ার পর যাকে পেয়েছিলাম, তাকেই চেয়েছি।

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার বেঁধেছিলেন কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সি এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন। সেই সংসার আলো করে এসেছে প্রথম সন্তান। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নুসরাতের সাথে বিচ্ছেদের পর আরেক নায়িকার সঙ্গে প্রেম নিখিলের

চুটিয়ে প্রেম করছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন ও

এক টেস্টে ৬ ক্রিকেটারের অভিষেক

আজ থেকে বুলাওয়েতে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের