নভেম্বরের মাসসেরার দৌড়ে সুপ্তা

ডিসেম্বর 5, 2024
by

দেড় বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েই বাজিমাত করলেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছিলেন মোট ২১১ রান। এতেই আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ-নভেম্বরের জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইসিসির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নভেম্বরের সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক। পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো জানসেন।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছিলেন সুপ্তা। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় রেকর্ড ১৫৪ রানে। পরের ম্যাচে শারমিনের ব্যাট থেকে আসে আরও ৪৩ রানের দারুণ ইনিংস। শেষ ম্যাচে ৮৮ বলে ৭২ রান করে ম্যাচসেরা হন তিনি। প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও সেরার পুরস্কার জিতেন সুপ্তা। যদিও সেটা হয়েছিল ডিসেম্বরে।

দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার হাতছানি সুপ্তার সামনে। গত বছরের নভেম্বরে এই স্বীকৃতি পেয়েছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিলেটে শাহপরানের মাজারে হামলা-ভাঙচুর, আহত ৩৫

সিলেটের হজরত শাহপরান (র.) মাজারে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পদত্যাগ করেছেন এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড