হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

ডিসেম্বর 12, 2024
by

হালাল পণ্যের বাজার প্রসারে ও হালাল ইকোসিস্টেম উন্নয়নে বাংলাদেশ ও মালয়েশিয়া দু’দেশের কর্মকর্তারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের সঙ্গে সিরুনাই মালেশিয়া এবং ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। খবর বাসসের।

সভার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।

ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে রিভার্স লিংকেজ প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রকল্পটি বাংলাদেশের বর্তমান হালাল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করার পাশাপাশি মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে প্রাসঙ্গিক জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়সহ দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ অন্বেষণের মাধ্যমে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে হালাল বাজারকে প্রসারিত করবে।

হালাল সনদ প্রদানে ইসলামিক ফান্ডেশনের দক্ষতা বৃদ্ধিতে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করে দু’টি দেশ। রিভার্স লিংকেজ প্রজেক্টটি দেশকে আন্তঃসংযোগের মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নের ক্ষেত্রকে ত্বরান্বিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমর্থ হবে বলে মতবিনিময় সভায় বক্তারা অভিমত দিয়েছেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ বিভাগের উপ-পরিচালক ড. মো. আবু ছালেহ পাটোয়ারী। সভায় উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং গ্লোবাল ইভেন্টের প্রকল্প পরিচালক ইন্তান সুরিয়া রামলি, সেরুনাই হালাল সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান উস্তাজ মোহাম্মদ জাবাল ও সেরুনাই হালাল সেন্টার অফ এক্সিলেন্সের ম্যানেজার এ এন নাবিল জারিনি।

এছাড়া সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ইসলামি ব্যাংক বাংলাদেশসহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার