কন্যা সন্তানের বাবা হলেন আন্দোলনে নিহত ছাত্রদল নেতা রাব্বী

ডিসেম্বর 12, 2024
by

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহরের পারনান্দুয়ালী এলাকায় গুলিতে নিহত মেহেদী হাসান রাব্বী কন্যাসন্তানের বাবা হয়েছেন। 

বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে মাগুরা শহরের ল্যাব সিটি নামে একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন রাব্বির স্ত্রী রুমী  খাতুন।

নবজাতকের আগমনে শহীদ পরিবারে এখন আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া। রাব্বি দেখে যেতে পারলেন না তার সন্তানকে।

নিহত রাব্বির ভাই ইউনুস আলী বলেন, রাব্বি যখন মারা যায় তার স্ত্রী রুমি সন্তানসম্ভবা ছিল। রাব্বির মৃত্যুর পর বুধবার রাতে ঘর আলো করে কন্যা সন্তান জন্ম দিয়েছে। আফসোস, ভাই তার মেয়েকে দেখে যেতে পারল না। তার সন্তানও কোনোদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। সকলের কাছে শহীদ রাব্বির সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। 

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজের সামনে গুলিবিদ্ধ হন রাব্বী। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহত রাব্বি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় নিহত রাব্বির বড় ভাই ইউনুস আলী গত ১৪ আগস্ট মাগুরা থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার আদালতের নির্দেশে রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছিল।

বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর ছেলে মাগুরার বিএনপির নেতা মিথুন রায় চৌধুরী বলেন, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাগুরায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের গুলিতে মেহেদী হাসান রাব্বী নিহত হন। ঘাতকের বুলেট সন্তানের কাছ থেকে তার বাবাকে চিরতরে নিয়ে গেছে। রাব্বীর পরিবারের পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকব : মুন্না

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, স্বৈরাচার হাসিনা সরকার
Towfiq-elahi

তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী