ঝোড়ো ব্যাটিংয়ে দলকে জেতালেন সাকিব

ডিসেম্বর 12, 2024
by

আন্তর্জাতিক ক্রিকেটে আর কেবল একটি ফরম্যাটের দরজা খোলা সাকিব আল হাসানের সামনে। তবে তার জাতীয় দলে ফেরার পথ কতটুকু খোলা এই মুহূর্তে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। যদিও বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। শ্রীলঙ্কার টি-টেন লিগে গতকাল প্রথমবার খেলতে নেমে তিনি ঝোড়ো ব্যাটিংয়ে গল মারভেলসকে জিতিয়েছেন।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যান্ডি বোল্টসের মুখোমুখি হয় গল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ১০০ রান করে সাকিবদের প্রতিপক্ষ ক্যান্ডি। তাদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের (২৫ বল) বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল। আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যান্ডি চ্যালেঞ্জিং লক্ষ্য পেয়ে যায়।

ম্যাচে কেবল একটি ওভার করেছেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও তিনি যথেষ্ট ইকোনমিক্যালই ছিলেন। ১ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন সাকিব। গলের পক্ষে মাত্র ৯ রানে ২টি উইকেট নিয়েছেন পেসার বিনুরা ফার্নান্দো।

লক্ষ্য তাড়ায় গলের হয়ে টপ-অর্ডাররা ভালো ব্যাট করলেও, জয় পেতে অবশ্যই ফিনিশিং ঝোড়ো হওয়া দরকার ছিল। সেই কাজটাই করেছেন সাকিব। মাত্র ৮ বলের ইনিংসে তিনি এক চার ও দুই ছক্কায় ২০ রান করেছেন। এর আগে গলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। এ ছাড়া অ্যালেক্স হেলস ৯ বলে ২৩ রান করে দলের জয়ে ভূমিকা রেখেছেন।

এর আগে সাকিব আবুধাবির টি-টেন লিগে খেলেছেন। যদিও একই সময়ে জাতীয় দল সফর করছে ওয়েস্ট ইন্ডিজে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ভারতের মাটিতে অনুষ্ঠিত দুটি টেস্ট খেলেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। রাজনৈতিক জটিলতার কারণে দেশে আসতে না পারা সাকিবের জন্য সেটাই হয়তো শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকতে পারে!

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

খালেদ মাসুদ পাইলটের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রভাব খাটিয়ে জমি দখল চেষ্টা ও প্রশাসনকে দিয়ে হয়রানির হুমকি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলা

বগুড়ার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে।