শ্রম সংস্কার কমিশনের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক 

ডিসেম্বর 19, 2024
by

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে শ্রম সংস্কার কমিশন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, কমিশনের সদস্য ড. মাহফুজুল হক, কামরান টি রহমান, জাকির হোসাইন, সাকিল আখতার চৌধুরী, তাসলিমা আখতার, অ্যাডভোকেট এ কে এম নাসিম, জনাব চৌধুরী আশিকুল আলম। 

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম সংস্কার কমিশন বাংলাদেশের সকল (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে যে কাজ করছে তা প্রশংসনীয়। কমিশন যে কাজ করছে তা মন্ত্রণালয়ের কাজকে সহজ করে দিচ্ছে। এ ক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সহযোগিতা অব্যাহত থাকবে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তারা কমিশনের রিপোর্টে কী কী বিষয়ের প্রতিফলন দেখতে চান সেই বিষয়ে আলোচনা করেন।

কমিশন সদস্য তাসলিমা আখতার বলেন, আমাদের সবার প্রথমে রাষ্ট্রীয় দৃষ্টি পরিবর্তন করতে হবে। 

কমিশন প্রধান সুলতান উদ্দিন আহম্মদ বলেন, শ্রমজীবী মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা। তাদের বঞ্চনা অনেক বেশি। তাই মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রত্যাশা শুধু সাচিবিক আর প্রশাসনিক সহায়তায় সীমাবদ্ধ না। আমরা সুপারিশের বাস্তব প্রতিফলন দেখতে মন্ত্রণালয়ের সহায়তা প্রত্যাশা করি। সবাই মিলে এমন সুপারিশ করি, যাতে আন্তর্জাতিকভাবে বার্তা দিতে পারি, আমরা আগাচ্ছি। তখন তাদের ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) কমে যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

উদ্বোধনের দিন চলেই বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

কৃষি পণ্যের অভাবে উদ্বোধনের দিন চলে বন্ধ হয়ে গেল ‘কৃষিপণ্য

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ ভারতের

বাংলাদেশের বিপক্ষে আজ (রোববার) গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে