আরেকটি যুদ্ধের জন্য তৈরি হতে হবে : শফিকুর রহমান

ডিসেম্বর 31, 2024
by

ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদের তৈরি হতে হবে। সে যুদ্ধটা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এ জায়গায় তোমাদের শপথ নিতে হবে। আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না। কোনো গাঁজাখোরকে ঢুকতে দেওয়া হবে না। হাতে অস্ত্র নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। গণরুম যারা কায়েম করে তাদেরও ঢুকতে দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি, টেন্ডারবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষাপ্রতিষ্ঠানে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শিক্ষার চর্চা ও শিক্ষার গবেষণা থাকবে। যদি তাই থাকে, তবে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।

শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, এ জায়গায় বেশি আঘাত দেওয়া হয়েছে। উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষাব্যবস্থা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যা বাস্তবজীবনে এ জাতির কমই প্রয়োজনে আসছে। শিক্ষায় কোনো গবেষণা নেই, চর্চা নেই, উৎকর্ষ নেই, নৈতিকতা নেই, দুনিয়ার সাথে কোনো মিল তাল নেই। সবকিছুকে একেবারে তছনছ করে দিয়েছে।

৭১-এর প্রসঙ্গ টেনে ড. শফিকুর রহমান বলেন, ৭১-এ একটা স্বাধীনতা এসেছিল। এ জাতি এনেছিল। কিন্তু স্বাধীনতার মর্মবাণী ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল জনগণের পকেটে এবং ঘরে ওঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল। আরেকটা দেশের হাতে এটা তুলে দিলেছিল। তার জ্বলন্ত প্রমাণ, এই ২৪-এর ১৬ ডিসেম্বর। পাশের দেশের প্রধানমন্ত্রী, তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক-সেনাপতিদের দিয়েছেন এবং বলেছেন এটা ভারতের বিজয় দিবস।

যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, বেশি বেশি বলেন, তারা এখন চুপ কেন? তাহলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না? আর যদি বিজয় স্বীকার করেই থাকেন, তাহলে প্রতিবাদ করেননি কেন? আসল রূপ তাদের প্রকাশ হয়ে গেছে। কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশে। এদের মাথা নিজেদের মাথা নয়। ওইখান (ভারত) থেকে রিমোর্ট কন্ট্রোলে সাড়ে ১৫ বছর যাই বলা হয়েছে, তারা তাই করেছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক শহীদ আলী রায়হানের পিতা মো. মুসলেহ উদ্দিন।

উদ্বোধন ঘোষণাকালীন জুলাই বিপ্লবে হওয়া শহীদ আবু সাঈদ, ফয়সাল মাহমুদ শান্ত, ওয়াসিম, উসমানসহ শহীদ পরিবারের সদস্যরা, আওয়ামী আমলের অত্যাচারে আহত ও গুম হওয়া ভাইদের পরিবারের সদস্যরা স্টেজে উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের, সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা শামসুল ইসলাম ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইসরায়েলি সেনারাই কি যুদ্ধ থামাতে চাইছে?

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নতুন কোনো ঘটনা নয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র

নজরুল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি ডিগ্রি করলেন হাবিবা সুলতানা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম পিএইচডি ডিগ্রি