জবির প্রধান ফটকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

ডিসেম্বর 31, 2024
by

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদ্য ঘোষিত বিতর্কিত আহ্বায়ক কমিটিকে বিলুপ্তি এবং আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগীদের মূল্যায়ন করে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক কমিটির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রায় ৪০-৫০ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বসে পড়েন। এ সময় তারা ‘পকেট কমিটি মানি না, মানবো না’, ‘বিতর্কিত কমিটি মানি না, মানবো না’, ‘গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি চাই’- এমন বিভিন্ন স্লোগান দেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে। তুলনামূলক নিষ্ক্রিয়, বিতর্কিত, এমনকি ছাত্রলীগ থেকে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুরোনো পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে চাকরিজীবী, বিবাহিত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেন।

জবি ছাত্রদলের সদ্য সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ম ব্যাচের মোসাব্বির মিল্লাত পাটোয়ারী বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাকে বাদ দেওয়াসহ ৯ম ও ১১ ব্যাচকে রাজনীতি হতে মাইনাস করে, সুস্পষ্ট বৈষম্যের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, অনতিবিলম্বে কমিটি স্থগিত করে পুনরায় বৈষম্যহীন কমিটি না দিলে এর দায়ভার পকেট কমিটিকে নিতে হবে।

এর আগে গত ২৪ ডিসেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ৪৫ দিনের মধ্যে সম্মেলনের উদ্দেশ্যে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর থেকেই কমিটিকে কেন্দ্র করে নানা অভিযোগ ও অসন্তোষ দেখা দেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়

‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে চলার বক্তব্যে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা