মালদ্বীপের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুতের পরিকল্পনা করেছিল ভারত

জানুয়ারি 1, 2025
by

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা ’র’। গত সোমবার (৩০ ডিসেম্বর) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে কর্মরত ‘র’-এর এজেন্ট এ বিষয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন। ওই সময় চীনপন্থি মুইজ্জু মাত্র কয়েকমাস আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করে নিতে দিল্লিকে বাধ্য করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, “জানুয়ারিতে, মুইজ্জু শপথ নেওয়ার কয়েক মাস পর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের ’র’ এর কর্মকর্তা তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেন। তার লক্ষ্য ছিল দুই ভারতীয় মধ্যস্থতাকারীর মাধ্যমে এ কাজ করা হবে। যাদের মালদ্বীপে রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ আছে। তাদের মধ্যে একজন হলেন সাবেক পুলিশ কর্মকর্তা শিরিশ থোরাত। তিনি মালদ্বীপে বেসরকারি নিরাপত্তাবাহিনীর কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং তার সঙ্গে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নিশাদের যোগাযোগ ছিল। অপরজন হলেন সাভিও রদ্রিগেজ। ভারতের গোয়াভিত্তিক এ প্রকাশক এক সময় বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছেন।”

অপরদিকে দেশটির বিরোধী দলও মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল। এজন্য তারা ভারতের কাছ থেকে ৬ মিলিয়ন ডলার সহায়তা নিত। এসব অর্থ প্রেসিডেন্ট মুইজ্জুর নিজ দলেরসহ অন্তত ৪০ এমপি, পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ ১০ কর্মকর্তা এবং শক্তিশালী তিনটি গ্যাংকে ঘুষ হিসেবে দেওয়া হতো।

বিরোধীদের পরিকল্পনা ছিল, পার্লামেন্টে মুইজ্জুর বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে। এরপর ৪০ এমপিকে ঘুষের মাধ্যমে ম্যানেজ করে অভিশংশনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করবে। তবে এই পরিকল্পনা আর আগায়নি বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান ও জরিমানা রাজধানীর কাঁচাবাজারে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য

কুমিল্লার বাটিক পোশাকের বাজার এখন বিশ্বজুড়ে

কুমিল্লা (দক্ষিণ), ২০ আগস্ট, ২০২৪ : জেলার কয়েকটি গ্রামে যুগের