চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

সেপ্টেম্বর 26, 2026
by

বাজারে খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে উৎসুক মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। বাবাকে এভাবে বাঁধা অবস্থায় দেখে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে সে। এরপর নিজের হাতেই বাবার মুখে তুলে দেয় খাবার।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এমন একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই মেয়েটির বাবার প্রতি মমতার প্রশংসা করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।সারারাত বাবার কোনো খোঁজ না পেয়ে শনিবার সকালে তাকে দেখতে বাজারে ছুটে আসে মেয়েটি। সেখানে ক্ষুধার্ত বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে তার জন্য রুটি ও চা কিনে আনে। পরে সবার সামনেই বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় সে।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে মেয়ে রুটি তুলে দিচ্ছে।

প্রতক্ষদর্শীরা বলেন, বাবাকে ওই অবস্থায় দেখে মেয়েটি ছুটে আসে। পরে খাবার এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। বাবা-মেয়ের এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, কারও বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি ছোট্ট মেয়েটির যে মমতা দেখা গেছে, তা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে।

জানা গেছে, বাজার ব্যবসায়ীরা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জানতে পেরেছি স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গাজায় স্কুলে ইসরাইলি বিমান হামলায় ১১ ফিলিস্তিনী নিহত

 বাস্তুচ্যুত হয়ে ফিলিস্তিনীদের আশ্রয় নেয়া গাজার একটি স্কুলে পুলিশের একটি

খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে : তিশা

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত