নদীতে নিখোঁজ ৩ স্কুলশিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2025
by

সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়ি বেড়াতে এসে ফুলজোর নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় তিন স্কুলশিক্ষার্থী। নিখোঁজের চার ঘণ্টা পর রাফিন ইসলাম নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ হওয়া স্কুলছাত্ররা হলো– সিরাজগঞ্জ সদরের বাসিন্দা কৃষ্ণ কুমার (১৫) ও সারজিল হোসেন (১৫)। মরদেহ উদ্ধার হওয়া রাফিন ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। তারা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। পরে তারা ছয়জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায় এবং অপর তিনজন সাঁতরে উঠে আসে। সন্ধ্যা ৬টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

নদী সাঁতরে বেঁচে ফেরা শিফাত বলেন, আমরা যখন সবাই গোসল করছিলাম তখন আমাদের মধ্যে তিন চারজন সাঁতরে মাঝখানের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে নদী অনেক গভীর ছিল, নিচের দিকে স্রোতও ছিল। আমি সবাইকে ভেতরের দিকে যেতে নিষেধ করছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি। একপর্যায়ে পাঁচজনই তলিয়ে যাচ্ছিল, আমি খুব কষ্ট করে দুজনকে টেনে পারে তুলে নিয়ে এসেছি।

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা ৭টার দিকে রাফি নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এরপরপরই রাজশাহী থেকে ডুবুরি দল এসে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ব্যাটিংয়ে সাকিব-মুশফিক, ড্রেসিংরুমে যে প্রার্থনায় ছিলেন অন্যরা

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ জয়। অলীক স্বপ্ন নয়, বাংলাদেশ

জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ে

ক্রিস্টিয়ান পুলিসিচ এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরো এক গোল