যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্ল্যান বি’ বাস্তবায়নের পথে মেক্সিকো

ফেব্রুয়ারি 2, 2025
by

দায়িত্ব গ্রহণ করেই চীন, মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে চীন থেকে আসা পণ্যের ওপর শুল্ক হবে ১০ শতাংশ।

তবে ট্রাম্পের এই পদক্ষেপ মুখ বুজে সহ্য করছে না যুক্তরাষ্ট্রের প্রধান তিন বাণিজ্যিক অংশীদারের কেউই। মেক্সিকো, কানাডা ও চীন প্রত্যেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম তার প্রশাসনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্ল্যান বি’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি তার অর্থমন্ত্রীকে ‘মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক ও অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা’ সংবলিত ‘প্ল্যান বি’ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন।

মেক্সিকোর সরকার মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর প্রতি সদয় ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন শেনবম। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, তার সরকার মাদক পাচারকারীদের সঙ্গে ‘অসহনীয় সম্পর্ক’ বজায় রাখছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই অপবাদ আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’

তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গ টেনে বলেন, যদি কোথাও এমন কোনো সম্পর্ক থেকে থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের অস্ত্রের দোকানগুলোর সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র বিক্রি করে।

শেনবম আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও তাদের সংস্থাগুলো যদি সত্যিই নিজেদের দেশে ফেন্টানিলের মারাত্মক আসক্তির সমাধান করতে চাইত, তবে তারা নিজেদের প্রধান শহরগুলোর রাস্তায় মাদক বিক্রি বন্ধ করত, যা তারা করে না।

তিনি আরও বলেন, এছাড়া তারা অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করত, যা এই অবৈধ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয় এবং যা তাদের জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারতে শেখ হাসিনার ১০০ দিন: দেশে কি তার রাজনৈতিক পুনর্বাসন সম্ভব?

ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলকে চক্রাকারে ঘিরে রয়েছে যে ইনার রিং

ট্রাম্প বিজয়ের পর যুক্তরাষ্ট্রে নারীদের ‘পুরুষ বয়কট’ আন্দোলন

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ এবং রিপাবলিকান পার্টির কংগ্রেসে পুনঃবিজয়ের