সড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা

ফেব্রুয়ারি 2, 2025
by

প্রায় ২ ঘণ্টা পর রাজধানীর মহাখালী আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ থেকে সরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীরা তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন।

রোববার (০২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান। তবে রাত ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৮টার দিকে তারা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মহাখালী থেকে গুলশান যাওয়া-আসার সড়ক এখনো বন্ধ রয়েছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এর আগে, সন্ধ্যা ৬টায় তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই- শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের এমন মন্তব্য ঘিরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে মহাসড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে আজ বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অনশন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর শুক্রবার ও গতকাল শনিবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিমান দুর্ঘটনায় নায়িকার মৃত্যু, ২২ বছর পর দোষ পড়ল নায়কের!

‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণী

ফুডি ও অ্যাট দ্য টেবিলের মধ্যে পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

ঢাকায় অনুষ্ঠিত হলো ফুডি এবং অ্যাট দ্য টেবিলের মধ্যে পার্টনারশিপ