শাবিপ্রবিতে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

ফেব্রুয়ারি 6, 2025
by

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বুলডোজার মেশিন দিয়ে শেখ হাসিনা সরকারের আমলে নির্মাণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান সম্পন্ন করা হয়।

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভাষণকে কেন্দ্র করে সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনা সরকার আমলের তৈরিকৃত সব প্রতীক উচ্ছেদ অভিযানের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত ১২টায় বুলডোজারের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি ভেঙে ফেলা হয়।

মুজিবের প্রতিকৃতি ভেঙে ফেলার পর বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচারী মুজিবের কন্যা ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ৫ আগস্ট দেশ থেকে বিদায় করেছিলাম। কিন্তু ফ্যাসিজমের যে প্রতীক ছিল সেগুলো সমূলে উচ্ছেদ করতে পারিনি। এই ক্যাম্পাস থেকে ফ্যাসিজমের প্রতীক উচ্ছেদ করেছি এবং আগামীতে এ দেশের কোথাও ফ্যাসিজমের প্রতীক রাখব না।

পরবর্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে মেয়েদের হলে গিয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ফলক থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব লেখাটি তুলে ফেলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আমিরাত পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন অন্তর্বর্তী

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের জোড় ইজতেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের