পুলিশের সামনে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা

এপ্রিল 4, 2025
by

চট্টগ্রামে মিরসরাই উপজেলায় পুলিশের সামনে এক বীর মুক্তিযোদ্ধার ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে মিরসরাই উপজেলার বামন সুন্দর দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার নাম মোস্তাফিজুর রহমান। তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। অন্যদিকে অভিযুক্তরা হলেন-বামন সুন্দর দারোগারহাট এলাকার শহিদুল ইসলাম ভুট্টু, মিজান, মঞ্জুর আলম, ছোটন, ছাইদুল্লাহ, সাইফুল, ওমর ফারুক, ইউসুফ, ফরিদসহ আরও কয়েকজন। ৭নং কাটাছড়া বিএনপির আহ্বায়ক নুরুল আলম মেম্বারের অনুসারী বলে এলাকায় পরিচিত।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৪৯ সাল থেকে বাড়ির পাশের কিছু জায়গা দলিল মূলে আমরা ভোগদখল করে আসছি। গত বছরের ৩০ আগস্ট হঠাৎ একই এলাকার শহিদুল ইসলাম ভুট্টু, মিজান, মঞ্জুর আলম, ছোটন, ছাইদুল্লাহ, সাইফুল, ওমর ফারুক, ইউসুফ, ফরিদসহ আরও কয়েকজন এই জায়গা দখল করতে যান। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। দুই দফা বৈঠকের পর শুক্রবার সালিশের তারিখ নির্ধারণ করা হয়। তবে অভিযুক্তরা তা না মেনে বৃহস্পতিবার সকালে সালিশ করতে আমাদের প্রতি চাপ প্রয়োগ করতে থাকেন। আমরা সালিশে উপস্থিত হতে পারিনি বলে অভিযুক্তরা এলোপাতাড়ি আমাদের গাছগাছালি কাটতে শুরু করেন।

তিনি বলেন, পরিস্থিতি খারাপ হয়ে উঠলে জাতীয় জরুরি পরিসেবা (৯৯৯) নম্বরে কল দেই। পরে জোরারগঞ্জ থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করেই আমার ওপর দেশীয় অস্ত্র, দা-ছুরি ও লাঠসোঠা নিয়ে অতর্কিত হালমা করেন।

বীর মুক্তিযোদ্ধা বলেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে আমাকে হত্যা করতে আসে। আমি দৌঁড়ে না সরে গেলে হয়তো জীবিত থাকতাম না। আমরা ১৯৭১ সালে একটি স্বাধীন ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে যুদ্ধে গিয়েছিলাম। তাই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আস্থাশীল। আশা করি দেশের আইনের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার পাবো।

এদিকে অভিযুক্তদের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, জায়গা জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে ঝামেলা বলে শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের

হাছান মাহমুদের ভাইয়ের দখলে থাকা আরও ১০০ একর বনভূমি উদ্ধার

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের খুরুশিয়া বনবিট এলাকায় আজ অভিযান চালিয়ে