কর্ণফুলীতে খাল থেকে নারীর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

আগস্ট 1, 2026
by

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্লকেরপাড় বিডিপি ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে কাছাকাছি গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়ালে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা ও নৌ থানা-পুলিশের যৌথদল ঘটনাস্থলে গিয়ে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তাটি খোলার পর ভেতর থেকে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

খালের পাড়ে বস্তাবন্দি মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তবে মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ। পুলিশের ধারণা, বেশ কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে আলামত লোপাটের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘আমি বিবাহিত, ওসব করার সময় নেই এখন’

ফরাসি বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ক্যারিয়ারে বেশ কিছু হিন্দি

ইসরায়েলি পণ্য বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের

লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক