ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন?

আগস্ট 1, 2026
by

একটি আমন্ত্রণপত্র, সেখানে লেখা: ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপনে সপরিবারে আপনার উপস্থিতি কামনা করছে।’ আমন্ত্রণ জানানো হয়েছে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাকেও।

কিন্তু কিছু আমন্ত্রণপত্রে অনুষ্ঠান শুরুর সময় লেখা ১ আগস্ট বেলা ২টায়, আবার কোনো জায়গায় বিকেল ৫টা। অনুষ্ঠান শুরুর সময় নিয়ে বিভ্রান্তিতে প্রশ্ন ওঠে, রোনালদো কি আসলেই বিয়ে করছেন নাকি গুঞ্জন।

পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ‘ভি প্লাস ফামা’-তে ফাঁস করা হয়েছে এই আমন্ত্রণপত্র। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে। এই গুঞ্জন আরও জোরালো হয় যখন পাপারাজ্জিরা একটি ছবি তোলে। যেখানে দেখা যায় মায়োর্কার একটি ইয়টে ছুটি কাটানোর সময় দুজনের আঙুলে একই রকমের হীরার আংটি। অনেক ভক্তই বিশ্বাস করতে শুরু করেন তারা গোপনে বিয়েও সেরে ফেলেছেন।

তবে গুঞ্জনের অবসান ঘটতে সময় লাগেনি। একাধিক মিডিয়া আউটলেট ও বিয়ের ভেন্যুর কর্মকর্তারা এই প্রতিবেদনগুলো মিথ্যা বলে দাবি করেছে।

আমন্ত্রণপত্রে উল্লেখিত বিয়ের ভেন্যু কুইন্তা দা রেগালেইরা। সিন্ত্রায় অবস্থিত এই ভেন্যু ১ আগস্ট জনসাধারণের জন্য খোলা রাখা হয়েছে এবং গুজবে ডুবে থাকা অনুষ্ঠানের পরিবর্তে সেখানে হবে একটি গানের কনসার্ট, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

অবশ্য গত বছর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে ইতিবাচক সাড়া পান রোনালদো। পর্তুগিজ তারকার বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন রদ্রিগেজ। বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছিলেন! ১৯ জুলাই বিশ্বকাপ শেষে তারা গাঁটছড়া বাঁধছেন বলে খবর বেরিয়েছিল। সেই সময় পার হয়েছে এবং আমন্ত্রণপত্র ফাঁস হওয়ার পর সেই গুঞ্জন হয়েছে আরও জোরালো, যার শেষ হতেও সময় লাগেনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে ফাঁসি

নড়াইল সদরে এক গৃহবধূকে হত্যায় স্বামী ও তার এক বন্ধুকে

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজশাহীতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।