গালি দেওয়া আন্দোলনকারীদের ক্ষমা করে দিলেন মোদি

আগস্ট 1, 2026
by

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সম্প্রতি তরুণদের নেতৃত্বে হওয়া যে আন্দোলন তার সরকারের সামনে বিরল এক রাজনৈতিক সংকট তৈরি করেছিল, সেই আন্দোলনে তাকে গালি দেওয়া প্রতিবাদকারীদের ‌‌‘‘ক্ষমা’’ করে দিতে চান তিনি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তা বিক্ষোভকারীদের ক্ষমা করে দেওয়ার এই ঘোষণা দিয়েছেন তিনি।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নয়াদিল্লি ও অন্যান্য শহরে দেশটিতে গড়ে ওঠা অনলাইনভিত্তিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিশাল বিক্ষোভের পর ওই মন্তব্য করেছেন তিনি। সিজেপির ওই বিক্ষোভ-প্রতিবাদ গত কয়েক বছরের মধ্যে মোদি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে প্রধানমন্ত্রীকে গালি দিতে দেখা যায় প্রতিবাদকারীদের, যা প্রকাশ্যে আসার পর মোদি সমর্থকদের তীব্র আক্রমণের শিকার হন তারা। এমনকি দেশটির পুলিশ মোদিকে গালিগালাজ করা আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে।

দেশটির প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পোস্ট করা এসব অবমাননাকর ও বিকৃত আধেয় সরিয়ে নেওয়ার জন্য মেটা ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

৭৫ বছর বয়সী মোদি শুক্রবার গভীর রাতে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে বলেন, যন্তর মন্তরে কী ঘটেছে তা দেশ ও বিশ্ব প্রত্যক্ষ করেছে। কিছু দুষ্কৃতকারী তরুণ নোংরা গালিগালাজ করেছে।

তিনি বলেন, ‘‘এমন সব শব্দ ব্যবহার করা হয়েছে যা সভ্য সমাজের সঙ্গে মানানসই নয়; কেবল আমাকে নয়, আমার প্রয়াত মাকেও জড়িয়ে কথা বলা হয়েছে…। আমি তাদের ক্ষমা করতে চাই।’’

পুলিশের মামলার বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, তারুণ্যের সব ভুল আইনি পদক্ষেপের চেয়ে বরং সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই সংশোধন করা উচিত।’’গত মাসে শুরু হওয়া ওই বিক্ষোভের মূল কারণ ছিল প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে তৈরি হওয়া ক্ষোভ। তবে পরবর্তীতে তরুণদের ওই আন্দোলন বেকারত্ব ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে সার্বিক অসন্তোষে রূপ নেয়; যার ফলে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

ভারতে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন শুরু হওয়ার পর থেকে ইনস্টাগ্রামকে সরাসরি তরুণদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি; যে প্ল্যাটফর্মে সিজেপি তাদের সমর্থনের ভিত্তি তৈরি করেছিল।

নরেন্দ্র মোদির শাসক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইনস্টাগ্রামে ৯৬ লাখ অনুসারী রয়েছে। অন্যদিকে চলতি বছরের মে মাসে আত্মপ্রকাশ করা সিজেপির অনুসারী ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে প্রেমিকাকে হত্যা করেন সেই প্রেমিক

আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা

অবৈধভাবে পুলিশ ও সেনাবাহিনীর লোগো ব্যবহার, গাড়িসহ চালক আটক

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো ব্যবহার করে অবৈধভাবে শহরের ভেতরে প্রবেশের সময়