দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভারত

সেপ্টেম্বর 11, 2026
by

২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভলিউমকে ১০ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চায় রাশিয়া এবং ভারত। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি এবং বিরল খনিজ উপাদান খাতে পারস্পরিক সহযোগিতাও বাড়াতে চায় দু’দেশ।

৩ দিন ব্যাপী ব্রিকস জোটের সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লি এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলনের প্রথম দিনের সেশনের অবসরে ভারতের প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় তার। সেই বৈঠকেই গৃহীত হয়েছে এ সিদ্ধান্ত।

এসবের বাইরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল ইস্যুগুলো নিয়েও কথা বলেছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদি।

এর আগে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, ভারতের তৈরি ব্রাহমোস ক্ষেপণাস্ত্রকে আরও উন্নত করতে নয়াদিল্লি এবং মস্কো যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং ভারতে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং সু-৫৭ যুদ্ধবিমানের চালান দ্রুত পাঠানোর ব্যাপারেও কাজ করছে মস্কো।

এর আগে গত সপ্তাহেই উজবেকিস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন জোটের সম্মেলনের সময় বৈঠক হয়েছিল পুতিন এবং মোদির মধ্যে। সেই বৈঠকে ইউক্রেনে যতো শিগগির সম্ভব যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার নয়াদিল্লিতে ব্রিকস জোটের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেটি এ জোটের ১৮ তম সম্মেলন। ১৩ সেপ্টেম্বর এ সম্মেলন শেষ হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

টাইম ম্যাগাজিন’র ২০২৪ সালের বর্ষ সেরা শিশু হেমান বেকেলে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৪ : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ১৫ বছরের শিশু

আ.লীগ সরকারের সময় ৯ বিমান কেনায় অনিয়ম হয়েছে কিনা, খতিয়ে দেখা হবে

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট