গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয়

আগস্ট 2, 2026
by

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির এমন বৈঠক কোনোভাবে কাম্য না।

তিনি বলেন, বৈঠকটি যদি কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে দুই দেশের কোনো বিষয় নিয়ে হয়ে থাকে, তাহলে সে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত।

শনিবার (২ আগস্ট) সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা ভারতে বসে কথা বলতেই পারেন। তিনি তো ভারতের রাষ্ট্রদূত। এখানে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথা বলা যদি সৌজন্য সাক্ষাৎ হয়, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে সেটি বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া উচিত। বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, সরকার এমন কিছু প্রক্রিয়া শুরু করেছে, যা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তার অভিযোগ, কয়েক বছর আগে অবসর নেওয়া ‘একজন দলীয় ব্যক্তিকে’ নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখেই আমরা শঙ্কিত। আবার যদি এ ধরনের পাঁয়তারা চলে, তাহলে নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই পুরো জাতির মধ্যে উদ্বেগ তৈরি হবে।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, ‘দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যেমন তার, তেমনি পুরো দেশের দায়িত্বও তাকে নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গণভোটের প্রশ্নে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তিনি বলেন, সবাই গণভোটের পক্ষে কথা বলেছিল। হঠাৎ করে তারা অবস্থান বদলে ফেলল কেন?

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শপথ নিয়েই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ঢাকা, ১১, আগস্ট, ২০২৪ : দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সমাবেশে গত শনিবার সাবেক মার্কিন