মেঘনা নদীতে গোসলে নেমে ব্যবসায়ীর মৃত্যু

আগস্ট 3, 2026
by

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মনির হোসেন (৪৫) নামে এক ব্যবাসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে নেমে ডুব দিতেই তাকে স্রোতে তলিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া লঞ্চঘাট এলাকায় নদীতে ডুবে যান তিনি। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের অদূরে মাছ ধরার বরশিতে তার মরদেহ আটকা পড়ে। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মনির স্থানীয় আলেকজান্ডার বাজারের টুপি ব্যবসায়ী ও আসলপাড়া এলাকার ফকির বাড়ির আব্দুর রবের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মনির লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় ডুব দিলেই তীব্র স্রোতে মনির তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থলের অদূরে কয়েকজন মাছ শিকারে নদীতে বরশি পেলেন। ওই বরশিতে গিয়ে মনিরের মরদেহ আটকা পড়ে। ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর তার মরদেহ করা হয়।

মনিরের নিখোঁজের পর থেকে তার একমাত্র ছেলে ছাব্বির হোসেন নদী পাড়ে মুর্ছা যাচ্ছিলেন। স্থানীয়রা কোনোভাবেই তাকে শান্তনা দিতে পারছেন না।

রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। বরশিতে তার মরদেহ আটকা পড়ে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গোপনে বাগদান সম্পন্ন করেছেন টম-জেন্ডায়া!

হলিউডের ‘স্পাইডার-ম্যান’খ্যাত অভিনেতা টম হল্যান্ড। আর ‘ডুন’ খ্যাত অভিনেত্রী জেন্ডায়া।

টানা দুই জয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী