সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আগস্ট 3, 2026
by

নীলফামারীর সৈয়দপুরে হৃদয় ইসলাম (২১) নামে এক যুবককে গলাকাটা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তাপ্রাচীর সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত যুবক শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সকালের দিকে স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময়ে হৃদয় ইসলামকে গলা কাটা ও হাতের কব্জিতে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। তা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব বলেন, ধারালো কিছু দিয়ে তার গলায় ও হাতের কব্জিতে জখম করা হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গলা কাটা ও হাতের কব্জিতে জখম অবস্থায় একজনকে রেললাইনের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমরা বিষয়টি তদন্ত করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘আমরা জনবিচ্ছিন্ন হয়ে গেছি, জনগণের কাছে যেতে চাই’

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, আমরা প্রশাসন

আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া ব্রাজিলের হাতেই শিরোপা

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর রোমাঞ্চকর সমাপ্তিতে শিরোপা জিতেছে ব্রাজিল।