জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান

আগস্ট 18, 2026
by

বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে হবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার হাতিরঝিলের মধুবাগে কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘শহীদ স্মরণ সমাবেশে’ এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদেরা কোনো বিশেষ রাজনৈতিক শক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পুঁজি বাড়ানোর জন্য জীবন দেননি। তারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় জীবন উৎসর্গ করেছেন। তাই শহীদদের নিয়ে সংকীর্ণ রাজনীতি না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

সাইফুল হক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। গত দুই বছরে দেশে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, চাকরিচ্যুতি ও কর্মহীনতা বেড়েছে। মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বও পুরোপুরি বন্ধ হয়নি।

সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করে তিনি বলেন, কয়েকটি ক্ষেত্রে দুর্বলতা থাকলেও গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক সহিষ্ণুতার ক্ষেত্রে সরকার সাফল্য দেখিয়েছে। রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি চলছে, তা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, গত ছয় মাসে সরকার সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষায় যেসব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, এখন দেশের মানুষ সেসব উদ্যোগের বাস্তবায়ন দেখতে চাইবে।

জ্বালানি সংকট প্রসঙ্গে সাইফুল হক বলেন, বিদেশ নির্ভর জ্বালানি নীতির কারণেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে। জ্বালানি ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কাটিয়ে উঠতে বাপেক্সসহ দেশের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।

সমাবেশে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগোতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী নার্গিস আকতার লিমার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন ফিরোজ আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান ও মাহমুদ হোসেন। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান, আকতারুজ্জামান রাজিব, মাহমুদুল হাসান মাধু, নারীনেত্রী মরিয়ম আকতার প্রমুখ।

সমাবেশের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদ বদিউজ্জামাল ও আবদুল লতিফসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত, আহত ২

নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত

সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না

রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে