দারাজে ‘সিবিডি তেল’ নামে উচ্চমাত্রার মাদক টিএইচসি বিক্রি, গ্রেপ্তার ১

আগস্ট 18, 2026
by

ই-কমার্স প্রতিষ্ঠান দারাজে বিজ্ঞাপন দিয়ে দীর্ঘদিন ধরে ‘সিবিডি তেল’ নামে উচ্চমাত্রার মাদক টিএইচসি বিক্রির অভিযোগে মোহাম্মদ আনিসুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত পাঁচ বছরে তিনি প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রি করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

গত রোববার (১৬ আগস্ট) রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি চারতলা বাড়িতে অভিযান চালিয়ে আনিসুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬২০ মিলিলিটার টিএইচসি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দারাজে অনলাইনে দেওয়া বিজ্ঞাপন দেখে প্রথমে ক্রেতা সেজে আনিসুরের কাছ থেকে তরল পদার্থ সংগ্রহ করেন কর্মকর্তারা। পরে সেটি রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তরল পদার্থটিতে উচ্চমাত্রার মাদক টিএইচসির উপস্থিতি নিশ্চিত হয়।

এরপর আনিসুরকে গ্রেপ্তারে ফাঁদ পাতেন কর্মকর্তারা। তাকে আরও তিন বোতল মাদকের অর্ডার দেওয়া হয়। সেই পার্সেল পৌঁছে দিতে এসে দারাজের এক পণ্য সরবরাহকারী কর্মী হাতেনাতে ধরা পড়েন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার ওই বাড়িতে অভিযান চালিয়ে আনিসুরকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, আনিসুর দীর্ঘদিন ধরে দারাজের মাধ্যমে এই মাদক বিক্রি করে আসছিলেন। টিএইচসি মূলত গাঁজার ঘনীভূত তরল নির্যাস। যন্ত্রের সাহায্যে গাঁজা প্রক্রিয়াজাত করে তেলের মতো করে তৈরি করা হয় এটি। সরাসরি জিহ্বায় দিয়ে অথবা ই-সিগারেটের ভেতরে কয়েক ফোঁটা মিশিয়ে নেশা হিসেবে ব্যবহার করা হয়।

সূত্রটি জানায়, আনিসুর মাদকটি ‘সিবিডি তেল’ নামে অনলাইনে বিক্রি করতেন। গত পাঁচ বছরে তিনি প্রায় ৪০৫ বোতল টিএইচসি বিক্রি করেছেন।

অভিযানে ৬২০ মিলিলিটার টিএইচসি ছাড়াও মাদক প্রস্তুত ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম, ৫০টি ছোট কাচের বোতল, দারাজের প্রতীকযুক্ত পলিথিনের প্যাকেট, কম্পিউটার ও মুঠোফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার (১৭ আগস্ট) বাড্ডা থানায় মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মামলায় আনিসুর রহমানের পাশাপাশি দারাজের ব্যবস্থাপনা পরিচালককেও (এমডি) আসামি করা হয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ বলেন, দারাজ যাচাই-বাছাই না করে এ মাদক বিক্রি করে আসছিল। অনলাইনের মাধ্যমে মাদক কেনাবেচা আইনগত অপরাধ।

তিনি বলেন, অনলাইনে মাদক কেনাবেচা বন্ধে নিয়মিত নজরদারি করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইসরায়েলে হামলা শুরুর পর তেহরানে উৎসব

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা

মিরপুরে দলের সঙ্গে অনুশীলনে আফ্রিদি

কয়েক দিন আগেই শাহিন আফ্রিদিকে নিজেদের দলে যুক্ত করার ঘোষণা