শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

আগস্ট 24, 2026
by

হলিউড ও বিশ্ব বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন পর্দায় ফুটিয়ে তুলে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছেন অস্কারজয়ী নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। এবার তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই পরিচালক।

সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড জানান, এর আগে প্রামাণ্যচিত্র নিয়ে শাহরুখ খানের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সে সময় সঠিক মুহূর্ত না থাকায় কাজটি আর এগোয়নি। কিন্তু বলিউড এই মহাতারকার বিশ্বব্যাপী অসামান্য জনপ্রিয়তা এবং তার পেছনের রহস্য নিয়ে তিনি এখনো দারুণ আগ্রহী। রসিকতার সুরে এই নির্মাতা বলেন, হয়তো ভবিষ্যতে শাহরুখ নিজেই বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করতে তার সঙ্গে যোগাযোগ করবেন।

শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কাজ করার সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন কেভিন।

প্রখ্যাত এই নির্মাতার ক্যারিয়ারে আলোচিত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ম্যানচেস্টার সিটির সফল কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেসন’।

বর্তমানে প্রামাণ্যচিত্রের পাশাপাশি ফের বাণিজ্যিক সিনেমা তৈরিতে ফিরছেন ম্যাকডোনাল্ড। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তার পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শুরু হতে যাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন স্থগিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের পররাষ্ট্র