আরেকটি বিশ্বকাপের মিশনে বাংলাদেশের হকি

আগস্ট 29, 2026
by

গত বছর বাংলাদেশ অ-২১ যুব বিশ্বকাপ হকি খেলেছিল। ঐ টুর্নামেন্টে বাংলাদেশের আমিরুল ইসলাম সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। বৈশ্বিক মঞ্চে সেটি ছিল বাংলাদেশের হকির প্রথম অংশগ্রহণ। এবার আবার যুব এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ষষ্ঠ হতে পারলে আবার এশিয়া কাপের খেলার সুযোগ পাবে বাংলাদেশ অ-২০ পুরুষ হকি দল।

চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী হকি দল। এশিয়ার শীর্ষ দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দল দুটি দীর্ঘ মেয়াদে নিবিড় প্রস্তুতি নিয়েছে। দুই দলেই বিদেশি কোচিং স্টাফ রয়েছে। নারী হকি দল নিয়েও হকি ফেডারেশন বেশ আশাবাদী।

বাংলাদেশের দুই দল দেশ ছাড়ার আগে হকি ফেডারেশন একটি অনুষ্ঠান আয়োজন করে। “ওয়ান টিম, ওয়ান ড্রিম, ওয়ান বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ হকির ঐতিহ্য এবং খেলোয়াড়দের মাঠের প্রস্তুতি তুলে ধরা হয় একটি চমৎকার ভিডিও চিত্র প্রদর্শনীর মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তরুণ খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং চায়না মিশনে তাদের সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে দেশের শীর্ষস্থানীয় তিনটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক, আমিষে লিমিটেড, এইস ডেভেলপারস চুক্তি করে। এরপর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ জাতীয় হকি দলের স্কোয়াড ও খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং গ্রুপ ফটো সেশন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অধিনায়কদের হাতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মাইলফলক ম্যাচে অধিনায়ক মিরাজের একাধিক রেকর্ড

আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের ১৭তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো মেহেদী

শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল, নটিংহ্যামে ধরাশায়ী ম্যানসিটি

মৌসুমের বেশ বড় সময় ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের রাজত্বটা লিভারপুলের।