জাপানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

সেপ্টেম্বর 10, 2026
by

চীনের মোকি শহরে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে পরাজিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। দুর্দান্ত লড়াই শেষে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গতবার পুরুষদের মতো এবার নারী দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত।

নারী অ-২০ বিশ্বকাপে এশিয়া থেকে চারটি দল খেলার কথা। সেই অনুযায়ী সেমিফাইনালিস্ট চার দলই বিশ্বকাপে খেলবে। তবে স্বাগতিক দেশ সরাসরি যোগ্যতা অর্জন করে। পরবর্তী বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে তখন যুব এশিয়া কাপের পঞ্চম স্থান অর্জনকারী দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকবে বলে মনে করছেন বাংলাদেশ হকি দলের পাকিস্তানি কোচ আরিফ আলী।

আগামী পরশু দিন বাংলাদেশের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ কোরিয়া কিংবা মালয়েশিয়া।

জাপান নারী হকিতে বেশ শক্তিশালী দল। এই দলের বিপক্ষে বাংলাদেশ প্রথম কোয়ার্টার গোলশূন্য ড্র রেখেছিল। দ্বিতীয় কোয়ার্টারে এক গোলের লিড পায় জাপান। তৃতীয় কোয়ার্টারেও স্কোরলাইন ১-০ ছিল। শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেক গোল হজম করে।

আগামীকাল বাংলাদেশ পুরুষ অ-২০ দল জাপানের বিপক্ষে নামবে। কাল জাপানকে হারাতে পারলে আবারও যুব হকির বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। কালকের ম্যাচ হেরে গেলে সপ্তম স্থান নির্ধারণের জন্য লড়তে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে। এ

আ.লীগ নেতার বিরুদ্ধে পরিবহন দখলের অভিযোগ

খুলনায় মহানগর শ্রমিক লীগের সহসভাপতি ফরহাদ হোসেনের বিরুদ্ধে জ্বালানি তেল