সড়ক থেকে স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সেপ্টেম্বর 2, 2026
by

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশ থেকে আউয়াল শফী (৪৫) নামে এক স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পথচারীরা সড়কের পাশে আউয়াল শফীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। এ সময় সড়কে তার মাথার মগজের কয়েকটি অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই যানবাহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন পথচারী দাবি করেন, আউয়াল শফির গলায় কাটার চিহ্ন রয়েছে। তাদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা মনে হয়নি। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব ও মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন পথচারী দাবি করেন, লাশের গলা ও মাথার অবস্থা দেখে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। তাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সখীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, নিহতের মাথার মগজের তিনটি অংশ তিন জায়গা থেকে উদ্ধার করে একত্র করা হয়েছে। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এমনটা হয়ে থাকতে পারে। তাই প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আমার খুব হুটহাট প্রেম হয় : স্বস্তিকা 

পূজা উপলক্ষে ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নির্মিত নতুন

ঢাকাসহ ছয় বিভাগে বজ্র বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে