ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪, আহত অর্ধশতাধিক

সেপ্টেম্বর 2, 2026
by

ইরানের হরমুজ প্রণালির সঙ্গে লাগোয়া সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের মিসাইল। এতে এক শিশুসহ চারজন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানায় রেড ক্রিসেন্ট।

সংস্থাটি এক্সে এক পোস্টে বলেছে, “যুক্তরাষ্ট্রের মিসাইল হামলার পর, হরমুজগান প্রদেশের সিরিকের কুশেতাক শহরের একটি বাড়িতে আঘাত হেনেছে মিসাইলের শার্পনেল। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই হামলায় ৫০ জনের অধিক আহত ও এক শিশুসহ চারজন নিহত হয়েছে।”

ইরানের সরকারের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে যেখানে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল সেখানে ধ্বংসস্তূপ পড়ে আছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হরমুজে চলাচল করা জাহাজ ও যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার চেষ্টা করছিল। তাই তাদের থামাতে নতুন করে হামলা চালানো হয়েছে।

গতকাল রাতে ইরানের বিভিন্ন জায়গায়, বিশেষ করে হরমুজ প্রণালির সঙ্গে লাগোয়া অঞ্চলগুলোতে একসঙ্গে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগেরদিন রাতেও তারা হামলা চালায়।

ইরান এখন মার্কিন অবকাঠামো লক্ষ্য করে জর্ডান, বাহরাইন ও কুয়েতে হামলা চালিয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে চারজনকে হত্যা করায় ইরাকেও মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিপ্লবী গার্ড।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মাখাভাত ফেলে বিজয় মিছিলে গিয়ে শহীদ হন তাহমিদ

গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ

গায়কোয়াড়ের ক্যান্সারের চিকিৎসায় পেনশনের অর্থ দিতে প্রস্তুত কপিল

 ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভারতীয় দলের সাবেক সতীর্থ অংশুমান গায়কোয়াড়ের চিকিৎসার