হুথিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সেপ্টেম্বর 12, 2026
by

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিরা তাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র যেন তাদের অভিযানে কোনো হস্তক্ষেপ না করে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান ট্রাম্প। সেখানে তাকে হুথিদের ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেই।”

হুথিদের এই অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে করে হরমুজকে বাইপাস করে লোহিত সাগর দিয়ে তেল সরবরাহে সৌদির একমাত্র পথটি আপাতত বন্ধ হয়ে গেছে।

ট্রাম্পকে সৌদির তেল পাইপলাইনে হামলার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইরান এ হামলার পেছনে জড়িত থাকতে পারে।

সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে, তাদের পাইপলাইনে হামলা হয়েছে ইরাক থেকে। এ ঘটনার পর ইরাক তাদের এক সামরিক কমান্ডারকে বরখাস্ত ও হামলার তদন্ত করার আশ্বাস দিয়েছে। পরবর্তীতে দেশটি তাদের ইরান সীমান্তবর্তী প্রদেশে একটি ড্রোন লঞ্চার খুঁজে পায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মোখা দখল করতে গত সপ্তাহে অভিযান শুরু করে হুথি বিদ্রোহীরা। এরমধ্যে শুক্রবার সেখানে পৌঁছে যায় তাদের যোদ্ধারা। ওই সময় সেখানে থাকা সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সেনারা সরে যান।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি

তাবলীগ জামাতের চলমান দ্বন্দ নিরসনে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা

এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না : জয়া আহসান

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’ দেখার পরে এক