বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

সেপ্টেম্বর 13, 2026
by

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খবর ঘুরপাক খাচ্ছিল টালিউডপাড়ায়। তবে সেই গুঞ্জন উড়িয়ে ছেলে ইউভানের জন্মদিনে মেতে উঠেছেন তারা। সামাজিক মাধ্যমে ছেলের ৬ষ্ঠ জন্মদিনের বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারা; সঙ্গে একে অপরের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এই দম্পতি।

গত শনিবার ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে সুইমিং পুলে স্ত্রী-সন্তানকে নিয়ে একান্ত মুহূর্ত প্রকাশ করেন রাজ চক্রবর্তী। ক্যাপশনে স্ত্রী-সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমার মাম্মাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই! কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তার জন্ম হয়েছে।’

পোস্টে শুভশ্রীর উদ্দেশে রাজ লেখেন, ‘প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধে রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।’

অন্যদিকে, শুভশ্রীও ছেলের শৈশবের বিভিন্ন মুহূর্তের কোলাজ নিয়ে একটি ভিডিও পোস্ট করে ইউভানের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন।

সম্প্রতি পরিচালক রাজ ও অভিনেত্রী শুভশ্রীর সম্পর্কের দূরত্বের গুঞ্জন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা চর্চা চলছিল। ‘দেশু ৭’ সিনেমার প্রচারের আবহে সিনেমহলের অন্দরে ফিসফাস শোনা যায়, তারকাদম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে! তবে ছেলের জন্মদিনে এই দম্পতির ছবি ও বার্তা প্রকাশের পর সেই জল্পনায় ইতি টানা হলো।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নেয় রাজ-শুভশ্রী দম্পতির প্রথম সন্তান ইউভান। পরবর্তীতে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান ইয়ালিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রংপুরে হাজতে রাখা সেই শিক্ষার্থী ২১ ঘণ্টা পর মুক্তি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে কোচিং সেন্টার খোলার ঘটনায়

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিসিবি পরিচালকের দায়িত্ব ছেড়েছেন খালেদ মাহমুদ সুজন।