পুরনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সেপ্টেম্বর 20, 2026
by

সময়ের স্রোত অনেক সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, বদলে দেয় পরিচিত সমীকরণ। কেউ পেছনে ফেলে আসা গল্পের পাতা বন্ধ করে এগিয়ে যান নতুন জীবনের পথে। কিন্তু কখনো কখনো একটি ফ্রেম, একটি দৃষ্টি কিংবা নিঃশব্দ আলিঙ্গন ফিরিয়ে আনে সেই পুরনো অনুভূতির রেশ। ঠিক তেমনই যেন ঘটেছে দেব ও শুভশ্রীর ক্ষেত্রে।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব-শুভশ্রীর উপস্থিতি দর্শকদের ফিরিয়ে নিয়েছে তাদের পুরনো জুটির দিনগুলোতে। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এরই মধ্যে অফস্ক্রিন বেশ কিছু বোল্ড ও রোমান্টিক ছবি প্রকাশ করে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছেন দুই তারকা। ছবিগুলোতে কখনো একে অপরকে আগলে রাখতে দেখা গেছে, কখনো চোখে চোখ রেখে ধরা দিয়েছেন তারা। আবার কোনো ফ্রেমে ফুটে উঠেছে নির্ভরতা ও মমতার আবেশ।

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিনেমার চরিত্র, পুরনো স্মৃতি আর বর্তমানের ফ্রেম সবকিছুর মিশেলে শুভশ্রীর এই বার্তা যেন তাদের একসময়ের সম্পর্কের গল্পকেও আবার সামনে নিয়ে এসেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, শুভশ্রীর কোলের কাছে বসে আছেন দেব। পেছন থেকে দেবের কাঁধ ও বুক জড়িয়ে ধরে রেখেছেন শুভশ্রী। দেবের পরনে সাদা স্লিভলেস গেঞ্জি, আর শুভশ্রীকে দেখা গেছে চকোলেট রঙের বডিফিট পোশাকে। শুভশ্রীর দূরে তাকিয়ে থাকা চোখ আর দেবের গম্ভীর অভিব্যক্তি ছবিটিতে তৈরি করেছে এক ধরনের নীরব নাটকীয়তা। একই আবহ ধরা পড়েছে আরেকটি ছবিতেও।

অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে শুয়ে আছেন শুভশ্রী। চোখ বন্ধ করে থাকা অভিনেত্রীর মুখে যেন পরম নির্ভরতার ছাপ। আর দেবের হাত আলতোভাবে ছুঁয়ে আছে শুভশ্রীর মুখ। পুরো মুহূর্তজুড়ে মিশে আছে মমতা, ভালোবাসা ও রোমান্টিক আবেশ।

একসময় শুধু পর্দার জুটি ছিলেন না দেব ও শুভশ্রী; তাদের বাস্তব জীবনের সম্পর্কও ছিল টলিউডের অন্যতম আলোচিত বিষয়। পরবর্তী সময়ে সেই সম্পর্কের ইতি ঘটে। ব্যক্তিগত জীবনে দুজনেই বেছে নেন আলাদা পথ। সময়ের সঙ্গে নিজেদের জীবন ও ক্যারিয়ারে এগিয়ে যান তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একদিনে ব্রিটেনে ঢুকল ৭ শতাধিক মানুষ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত হলো বাংলাদেশের দুই ম্যাচের সূচি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা যেন ধীরে ধীরে কাটতে শুরু