মেঘনায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

সেপ্টেম্বর 17, 2026
by

ভোলা সদর উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে মায়ের সঙ্গে গোসল করার সময় তীব্র ঢেউয়ের কবলের পড়ে নদীতে তলিয়ে গেছে মো. শামীম (৫) নামে এক শিশু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার বিচ্ছিন্ন কাচিয়া ইউনিয়নের মাঝেরচরের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শামীম ওই একই এলাকার জেলে আব্দুল জলিল নয়ন ও ছেলে মনি দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট ছেলে।

নিখোঁজের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সকালে জোয়ারের সময় শিশু শামীম তার মায়ের সঙ্গে মেঘনার নদীর তীরে নেমে গোসল করছিল। তার মা ভেজা কাপড় পরিবর্তন করার জন্য উপরে উঠে গিয়েছিল এবং শিশুটি তীরে গোসল করে যাচ্ছিল। এরমধ্যে ইলিশা লঞ্চঘাটের দিক থেকে ভোলা সদরের ইলিশা নৌথানা পুলিশের সদস্যদের নিয়ে তাদের একটি দ্রুতগতির স্পিডবোট নদীর কূল ঘেষে দক্ষিণ দিকে (দৌলতখানের দিকে) যাওয়ার সময় বোটের সৃষ্ঠ তীব্র ঢেউয়ের কবলে পড়ে নদীর মধ্যে চলে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে ৩-৫ মিনিট পরে শিশুটির মা নদী তীরে এসে দেখেন তার ছেলে নেই। এরপর স্বজন ও স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি শুরু করেও পাননি।

দুপুর পৌনে ১টার দিকে নিখোঁজ শিশু শামীমের বাবা আব্দুল জলিল নয়ন অভিযোগ করে বলেন, সকালে জোয়ারের সময় আমার স্ত্রী ও ছেলে নদীতে গোসল করছিল। স্ত্রী উপরে উঠে আসার পর নদীর তীর থেকে ছেলে নৌপুলিশের স্পিডবোটের ঢেউয়ে নদীতে ডুবে গেছে। সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশে খোঁজ করেও পাচ্ছি না। আমি আমার ছেলেকে ফেরত চাই। তবে ছেলেটাকে উদ্ধারের জন্য প্রশাসনের কেউ এখনো আসেনি ঘটনাস্থলে, সবাইকে জানানো হয়েছে।

এ বিষয়ে ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, সকাল থেকে নৌপথের সার্বিক নিরাপত্তায় আমাদের অভিযান চলছে। কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ইতোমধ্যে একজন জেলেকে আটক করা হয়েছে। শিশু নিখোঁজের ঘটনায় খোঁজ খবর নিতে এবং উদ্ধারের জন্য আমিসহ নৌপুলিশের টিম যাচ্ছি সেখানে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

লাল পরীর বেশে ঝড় তুললেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে

সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০