পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

সেপ্টেম্বর 18, 2026
by

টি-টোয়েন্টিতে ধারাবাহিক ফর্ম ধরে রেখে এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। কার্ডিফে সফরকারীদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়ায় তারা ৪৭ বল হাতে রেখে ৬ উইকেটের বড় জয় পেয়েছে। ইংলিশদের পক্ষে ২৪ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টম ব্যান্টন। তবে বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা লিয়াম ডসন।

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩৫ রানে অলআউট হওয়ার পর এবার শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৪৫ রান করতে পেরেছে। এই ম্যাচে অবশ্য হতাশার মাত্রাটা আরও বেশি হতে পারে চারিথ আসালাঙ্কার দলের। তারা শুরুটা দুর্দান্ত করলেও মাঝে খেই হারিয়ে আর পথ খুঁজে পায়নি। অথচ প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান তুলেছিলেন দুই ওপেনার।

পাওয়ারপ্লের শেষ ওভারে লিয়াম ডসন দুটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার মোমেন্টাম কেড়ে দেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তাদের মিডল অর্ডার ব্যাটাররা। শেষদিকে ৯০ রানের মধ্যে ৯ উইকেট হারায় তারা। ফলে শেষ চার ওভারে আসে মাত্র ১২ রান। ২১ বলে সর্বোচ্চ ৩৭ রান করেছেন পাথুম নিশাঙ্কা। এ ছাড়া আসালাঙ্কা বলের সমান ৩১ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ রান করেন।

ইংলিশদের পক্ষে ডসন ৩২ রানে ৩ উইকেট নেন। জেমি ওভারটন পান ২ উইকেট। আরেকবার দারুণ গতি ও নিয়ন্ত্রণ দেখিয়েছেন সনি বেকারও। নিজের কৃপণ বোলিংয়ে ১৫ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৯তম ওভারে একটি মেডেনও আদায় করেন তিনি।

লক্ষ্য তাড়ায় নেমে ইংল্যান্ড সাবলীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে। ৪.৩ ওভারে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন জস বাটলার ও অ্যানিউরিন ডোনাল্ড। এরপর চার বলের ব্যবধানে দুজনই আউট হন, বাটলার ৩০ এবং ডোনাল্ড ২১ রানে। তবে ইংল্যান্ডের মিডল অর্ডারও আগ্রাসী ব্যাটিংয়ের ধারা ধরে রাখে। ২৩ রান করে ফিরলেও অধিনায়ক হ্যারি ব্রুক মাত্র ৮ বলের ইনিংসটি সাজান তিন ছক্কায়। দলের হাল ধরে ব্যান্টন ২৪ বলে ৪ ছক্কায় ৫২ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এ নিয়ে ব্রেন্ডন ম্যাককালামের দল গত গ্রীষ্মের শুরু থেকে খেলা সর্বশেষ ২৫টি পূর্ণাঙ্গ টি-টোয়েন্টির ২২টিতেই জিতেছে। জয়ের হার ৮৮ শতাংশ। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পরের অবস্থানে থাকা ভারতের জয়ের হার ৭৩ শতাংশ। সিরিজের শেষ ম্যাচে আগামী শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দু’দল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেছেন, আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে।