মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

সেপ্টেম্বর 18, 2026
by

মাত্র পাঁচ মিনিটের একটি অনলাইন বৈঠকে ভারতের পুরো গ্রাহকসেবা বিভাগের ৮০ কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ব্লুভাইনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মীর দেওয়া পোস্টে এমন অভিযোগ করা হয়েছে।

‘অনলাইন বৈঠকে চাকরি গেল’ শিরোনামে দেওয়া ওই পোস্টে কর্মীটি জানান, ‘পরিচালনাগত কারণে’ সেদিন তাদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল। তবে সন্ধ্যার শিফটে কাজ শুরুর কয়েক ঘণ্টা পর হঠাৎ করেই পুরো দলকে একটি অনলাইন বৈঠকে যোগ দিতে বলা হয়। সেখানেই চাকরি হারানোর খবর দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

ওই কর্মী লেখেন, গতকাল পর্যন্ত আমি একটি মার্কিন ব্যাংকের গ্রাহকসেবা দলের সদস্য ছিলাম। পরিচালনাগত কারণে তারা আমাদের বাড়ি থেকে কাজ করতে বলেছিল।

তার ভাষ্য, সন্ধ্যা সাড়ে ৬টার শিফটে কাজ শুরু করার প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অনলাইন বৈঠকে ডাকেন। মাত্র পাঁচ মিনিটের ওই বৈঠকেই ভারতের পুরো গ্রাহকসেবা দলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানো হয়।

ওই কর্মী বলেন, আমি সন্ধ্যা সাড়ে ৬টার শিফটে কাজ করছিলাম। রাত সাড়ে ৯টার দিকে তারা আমাদের অনলাইন বৈঠকে ডেকে জানায়, ভারতের পুরো গ্রাহকসেবা দলকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও লেখেন, ৮০ জন কর্মীই বাদ। মাত্র পাঁচ মিনিটের একটি বৈঠকের কারণে ৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হলো।

হঠাৎ চাকরি হারানোর ঘটনায় হতাশা প্রকাশ করে ওই কর্মী বলেন, চাকরি হারানোর ভয়েই তারা দিন-রাত কঠোর পরিশ্রম করতেন। এরপরও কোনো পূর্বসতর্কতা ছাড়াই চাকরি হারাতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কোন প্রতিষ্ঠান এই ছাঁটাই করেছে—এক ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে ওই কর্মী জানান, প্রতিষ্ঠানটি হলো ব্লুভাইন।

ব্লুভাইন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসার জন্য প্রতিষ্ঠানটি ব্যবসায়িক হিসাব, অর্থ লেনদেনের বিভিন্ন সুবিধা এবং ঋণসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে থাকে।

ওই কর্মীর দাবি, ভারতের দলটি প্রত্যাশিত ফলাফল দিতে পারছিল না এমন কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের দলের কর্মীদের মধ্যেই চাকরি ছাড়ার হার বেশি ছিল এবং কাজের সময় অপচয়ের প্রবণতাও ছিল। বিপরীতে চাকরি হারানোর আশঙ্কায় ভারতের কর্মীরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করতেন বলে দাবি করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মীর দেওয়া অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ছাঁটাইয়ের কারণ ও ৮০ কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করার বিষয়ে ব্লুভাইনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি
জনপ্রশাসন মন্ত্রণালয় - jon prosason

বিদ্যুৎ এবং যুব ও ক্রীড়ায় নতুন সচিব

প্রশাসনে দু’জন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ

ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন?

একটি আমন্ত্রণপত্র, সেখানে লেখা: ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের