সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সেপ্টেম্বর 20, 2026
by

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির বৈঠক বর্জন করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বেলা আড়াইটায় শুরু হওয়া বৈঠকে অংশ নিয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বেরিয়ে যান।

বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যা করে হাসনাত কাইয়ুম বলেন, সংবিধান সংশোধনের পরিবর্তে সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়নের দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কোনও ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না বলেও দাবি করেন তিনি।

হাসনাত কাইয়ুম বলেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের মতো বিষয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে আদালতে তা বাতিল হওয়ার সুযোগ থাকে। এ কারণে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে সংস্কার পরিষদ প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বিষয়গুলো নিয়ে আলোচনা ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণের কথা থাকলেও ক্ষমতা পাওয়ার পর সরকার সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করেছে।

এর প্রতিবাদ জানাতেই তারা বৈঠকে এসেছিলেন বলেও তিনি জানান।

হাসনাত কাইয়ুম আরও বলেন, সংশোধনের মাধ্যমে করা পরিবর্তন পরবর্তী কোনো সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার পরিবর্তন করতে পারে। আবার সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হলে উচ্চ আদালতও সংশোধনী বাতিল করতে পারে। তাই জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে পরিবর্তন করতে হলে সেই পরিবর্তনের জন্যও জনগণের ম্যান্ডেট নিশ্চিত করা প্রয়োজন।

বৈঠকে কমিটির পক্ষ থেকে কী বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কমিটির সদস্যরা জানিয়েছেন, সংশ্লিষ্ট বাস্তবায়ন আদেশ সংবিধানবিরোধী এবং সংস্কার পরিষদ গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি।

তবে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জাতীয় সংসদের অধিবেশন পুনরায় শুরু

 দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অধিবেশন আজ

ভারতের নতুন প্রধান কোচ গম্ভীর

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক