বিদেশে পাচার করা সম্পদ ফেরত আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়ার সুপারিশ

অক্টোবর 1, 2026
by

বিদেশে পাচার করা সম্পদ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ পাঠানোর অনুরোধসহ অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি। পাশাপাশি কমিটির প্রথম বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং যৌথ তদন্ত দলের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতির অনুপস্থিতিতে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে সভাপতি, সদস্যরা এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হওয়ার পর মূল অ্যাজেন্ডা অনুযায়ী আলোচনা শুরু হয়। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. সেলিম রেজা, মো. আব্দুল আজিজ, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, মোসাম্মৎ সাম্মী আক্তার, মো. রফিকুল ইসলাম খান এবং মো. মাসুদ পারভেজ।

কমিটির প্রধান আলোচ্য বিষয় ছিল বিদেশে পাচার হওয়া বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধার এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ক্ষতিগ্রস্ত ব্যাংক নিজেদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। তারা বিদেশে পাচার করা সম্পদ, বাণিজ্যিক স্বার্থ, বিদেশি বিনিয়োগ এবং ব্যাংক হিসাবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। একইসঙ্গে বিদেশে থাকা এসব সম্পদ শনাক্তকরণ ও পুনরুদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, অপরাধীদের অবৈধ সম্পদের মূল উৎস, অর্থ পাচারের ব্যবহৃত কৌশল, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যোগসাজশ এবং অপরাধের সঙ্গে সম্পদের সরাসরি সম্পর্ক নিরূপণে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেশে থাকা জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট এবং বিদেশি বিনিয়োগ তহবিলের তথ্য উদঘাটনে কাজ করছে একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (যৌথ তদন্ত দল)। এই দলটি পাচার ও অবৈধ সম্পদ স্থানান্তরের বিভিন্ন মামলার তদন্ত পরিচালনা করছে।

কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে অপরাধীদের বিদেশে পলায়ন কিংবা তাদের সম্পত্তি হস্তান্তরের সুযোগ বন্ধ করতে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের তাগিদ দেয়। সেইসঙ্গে অগ্রাধিকার দেওয়া মামলাগুলোতে দ্রুত ইন্টারপোলের রেড নোটিশ পাঠানোর অনুরোধ করার সুপারিশ করা হয়। অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি পাচার করা অর্থ দ্রুত দেশে ফেরত আনতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সার্বিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আছেন ধোনি, ছেড়ে দেওয়া হচ্ছে মোস্তাফিজকে?

আগের মৌসুমের সর্বোচ্চ ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ইন্ডিয়ান প্রিমিয়ার

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপানের দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতে