ফ্রি কিক থেকে ৭৫ গোল, সর্বকালের রেকর্ড থেকে কতদূরে মেসি?

সেপ্টেম্বর 21, 2026
by

লিওনেল মেসি আবারও ফ্রি কিক থেকে সরাসরি গোল পেলেন। স্যান ডিয়েগোর বিপক্ষে নু স্টেডিয়ামে তার ওই গোলে ইন্টার মায়ামি সমতা ফেরালেও ২-২ ব্যবধানে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে। দল জিততে না পারলেও ফ্রি কিক থেকে গোলের রেকর্ডে মেসি আরেক ধাপ এগোলেন।

২৪তম মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে মেসির বাঁ পায়ের উড়ন্ত শট কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। তারপর লাফিয়ে দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায় বল। লিগে এনিয়ে মেসি ২০তম গোল করলেন। গত ম্যাচে গোলের সেঞ্চুরি করা আর্জেন্টাইন তারকা মায়ামির জার্সিতে ১০১তম ও সব মিলিয়ে ৯৩০তম ক্যারিয়ার গোলের দেখা পেলেন। ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।

তাতে সর্বকালের শীর্ষ ফ্রি কিক গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান ফুটবলার জায়ার রোজা পিন্তোকে (৭৪) পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠেছেন মেসি।

শীর্ষস্থানে ওঠা এখন তার জন্য সময়ের ব্যাপার বলা যায়। এক নম্বরে থাকা ব্রাজিলিয়ান মার্সেলিনিয়ো কারিওকার চেয়ে তিন গোল পেছনে মেসি। ৭৮টি সরাসরি ফ্রি কিক গোলে সবার উপরে কারিওকা।

মায়ামি তাদের পরের ম্যাচ খেলবে কলাম্বাসের বিপক্ষে। ২৮ সেপ্টেম্বরের সেই ম্যাচে মেসি ব্যবধান কমাতে পারেন কি না দেখার অপেক্ষা। হতে পারে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে এই রেকর্ড ভেঙে দিলেন তিনি!

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অন্তর্বর্র্তী সরকারের সাথে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা

গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের তথ্য

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি