জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে জোরদার হবে সবুজায়ন কার্যক্রম : ভিসি

সেপ্টেম্বর 23, 2026
by

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়ন কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন শেষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় অধিভুক্ত কলেজগুলোতে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করা হবে। সরকারের নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

ড. আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় দ্রুত ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর প্রশাসন ও শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার কাজ চলছে। বর্তমানে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি বড় অর্জন।

তিনি বলেন, সময়ের চাহিদা অনুযায়ী কারিকুলাম সংশোধনের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি কক্সবাজার সিটি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোর নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে কলেজটিতে একটি ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা বলেন।

কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মেঘনার ভাঙনে দিশেহারা ভোলার নদীতীরের মানুষ

‌‌‘নদী থেকে আপনারা আমাগরে বাঁচান, সব ভাইঙ্গা লইয়া যাইতেছে। দুইটি

শুকিয়ে গেছেন রণবীর

অভিনয় তো বটেই, বলিউড স্টার রণবীর কাপুরের স্টাইল ও লুকস