চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ১১ মাসের শিশু উদ্ধার, নিঃসন্তান দম্পতি গ্রেপ্তার

সেপ্টেম্বর 23, 2026
by

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের প্রায় ৩৫ ঘণ্টা পর মো. নাফিস নামে ১১ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরকারী নিঃসন্তন দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের হাসেম আলীর মেয়ে সুজিআরা বেগম ও তার স্বামী মো. মানিকুজ্জামান।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর বেলা অনুমান পৌনে ১১টার দিকে শিশুটির মা মোসা. নিপা খাতুন (২৫) তাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন নাফিজকে নিয়ে তার প্রতিবন্ধী ভাতিজি মোসা. শিরিন খাতুন কেক কিনতে শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী বাজারে যাওয়ার পথে হাজারবিঘী চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনের পাকা রাস্তা থেকে শিশু নাফিজকে ছিনিয়ে নিয়ে যায় এক বোরকা পরা নারী। ঘটনার পর শিশুটির বাবা মো. রুবেল হোসেন (২৮) শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এরপর ছায়া তদন্ত শুরু করে শিবগঞ্জ থানা পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে গত ২২ সেপ্টেম্বর মোসা. সুজিআরা বেগম (৩৫) নামে এক আসামিকে হাজারবিঘী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকায় ভাড়া বাসা থেকে তার স্বামী মো. মানিকুজ্জামানকে (৩২) গ্রেপ্তার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ চেক করে সুজিআরা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা থেকে তার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সুজিআরা বেগম জানায়, সে নিঃসন্তান। তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান আসেনি। বিধায় তারা এই শিশুটিকে লালনপালনের অভিপ্রায়ে চুরি করে। আমরা মাত্র ৩৫ ঘণ্টার ব্যাবধানে শিশুটিকে উদ্ধার করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গত রাতে হৃদরোগে আক্রান্ত

শ্রমে-ঘামে দেশের উন্নতি হলেও বেশি বৈষম্যের শিকার শ্রমিক-জনতাই

আগামী ৮ নভেম্বর (শুক্রবার) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী