কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬২৪ আটক, মুচলেকায় ছাড়া পেল ৪৫১

সেপ্টেম্বর 24, 2026
by

কুমিল্লায় একরাতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। অপর ১৭৩ জনকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, বুধবার রাতে কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোরগ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে ৬২৪ জনকে আটক করা হয়। ওইদিন রাত থেকেই বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত আটক এসব কিশোরকে জিজ্ঞাসাবাদ ও অতীত অপরাধ কর্মকাণ্ড বিশ্লেষণ করা হয়। ৬২৪ জনের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। তারা বেশিরভাগই শিক্ষার্থী। অপর ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে তারা আদালতে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, জেলার ১৮টি থানার মধ্যে সর্বোচ্চ ৭১ জন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আটক করা হয়। তাদের মধ্যে ৩০ জনকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকী ৪১ জনকে আদালতে পাঠানো হয়েছে। সদর দক্ষিণ মডেল থানায় ৪৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪২ জনকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বাকী ১৪ জনের মধ্যে ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, ৭ জনকে ৩৪ ধারায় এবং ৫ জনকে ১৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোরগ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৬২৪ জনকে আটক করা হয়। দাউদকান্দিতে ৫৯ জনকে আটক করা হয়। রাতে থানার দরজা ভেঙে ১৭ কিশোর পালিয়ে যায়। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইউরোপীয় একটি দেশ এমপক্স ভ্যাকসিনের ৪ লক্ষ ৪০ হাজার ডোজ সরবরাহের প্রস্তাব দিয়েছে

কোপেনহেগেন, ২২ আগস্ট, ২০২৪:ডেনিশ ওষুধ প্রস্তুতকারক ব্যাভারিয়ান নর্ডিক বুধবার জানিয়েছে,

সিলেটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার