রাষ্ট্রদ্রোহিতার মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি অডিও ফাঁস হওয়ার ঘটনায় তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদোহিতার মামলায়। গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।