৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

সেপ্টেম্বর 24, 2026
by

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের ৪৭ জন নেতা-কর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দলীয় নেতাকর্মীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন জাগ্রত করতেই তার এই ব্যক্তিগত উদ্যোগ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এই ওমরাহ কাফেলাটি। ফ্লাইট ছাড়ার সময় বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে নেতা-কর্মীদের বিদায় জানান লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে এই সফরের সঙ্গী হননি।

সাবেক এই প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জানান, লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে তার নির্বাচনী এলাকার মধ্যে মোহনগঞ্জ থেকে ১৮ জন, মদন থেকে ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলার ১১ জন নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের সুযোগ পান।

এই দলে থাকা শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব।

মদন উপজেলা থেকে রয়েছেন বিএনপি সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি শামীম হাসান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন।

এ ছাড়া খালিয়াজুরী এলাকা থেকে যুক্ত হয়েছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।

বিমানবন্দরে বিদায়বেলায় নেতাকর্মীদের উদ্দেশে লুৎফুজ্জামান বাবর বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ সুদৃঢ় করতেই আমার এই ভাবনা। পরকাল ও আখেরাতের কথা স্মরণ করেই আমি এই উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে আমার এলাকার আরও নেতা-কর্মীকে যেন একইভাবে ওমরাহ পালনে পাঠাতে পারি, সেই চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ডিভোর্স গুঞ্জন উড়িয়ে পার্টি মুডে ঐশ্বরিয়া-অভিষেক

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনকে নিয়ে নানা আলোচনা চারিদিকে।

২৪ ঘন্টায় ৩ হাজার ৫৬৭ জন দুর্গত ব্যক্তিকে উদ্ধার সশস্ত্র বাহিনীর

সশস্ত্র বাহিনী সদস্যরা গত ২৪ ঘন্টায় বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা