মেসির শেষ ম্যাচের বিশেষ জার্সির উন্মোচন

সেপ্টেম্বর 25, 2026
by

আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে পুরো ফুটবল বিশ্বের চোখ আটকে থাকবে। কারণ এই দিনে আর্জেন্টিনার রাজধানীতে আন্তর্জাতিক মঞ্চে গ্রেটেস্ট অব অল টাইম-এর যুগের অবসান ঘটতে চলেছে।

বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। এদিন জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড গত আগস্টের শেষ দিকে আবেগঘন বার্তা দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনা-র প্রতিবেদন অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচের জন্য বৃহস্পতিবার টিকিট ছাড়া হয়। দুই ঘণ্টাও লাগেনি ৮৫ হাজার টিকিট বিক্রি হতে। ভক্তরা তাদের আইডল ও দীর্ঘদিনের অধিনায়ককে যথোপযুক্ত বিদায় দিতে অধীর অপেক্ষায় আছে।

বিদায়ের জন্য প্রস্তুত মঞ্চ। গত ২১ বছর ধরে দেশের ফুটবলে অবিশ্বাস্য অবদান রেখেছেন মেসি। ১০ নম্বর জার্সিতে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে দুটি কোপা আমেরিকা ও একটি ফিফা বিশ্বকাপ জিতে শেষটা রাঙিয়েছেন। সেই জার্সি এবার বিশেষ রূপে মেসির গায়ে উঠতে চলেছে।

এই সপ্তাহে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে মেসি নিজেই প্রথম এই বিশেষ নকশার জার্সিটির আভাস দেন। পোস্টটিতে জার্সিটি তুলে রাখার একটি ছোট ভিডিও ক্লিপ ছিল এবং ক্যাপশনে লেখা ছিল: ‘শেষ একটি ম্যাচ। সারাজীবনের জন্য একটি জার্সি।’

অ্যাডিডাস ইতোমধ্যে এই অনন্য আকাশী ও সাদা স্ট্রাইপের জার্সির সূক্ষ্ম নকশা ও বিষয়গুলো উন্মোচন করেছে। এর ডিজাইনটি পরিষ্কারভাবে আর্জেন্টিনার জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত এবং এতে রয়েছে রাজকীয় সোনালি কারুকাজ ও বিশেষ স্মারকের ছোঁয়া।

সরাসরি পতাকা থেকে নেওয়া প্রতীকী ‘সান অফ মে’ শার্টটির সামনে ও পেছনের অংশে উজ্জ্বলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর বুকের ওপর অ্যাডিডাসের লোগোর জায়গায় স্থান পেয়েছে মেসির নিজস্ব ‘এম’ প্রতীক।

মেসির নাম এবং তার ১০ নম্বর জার্সি নম্বরটিও উজ্জ্বল সোনালি রঙে লেখা হয়েছে। পাশাপাশি ঘাাড়ের পেছনের অংশে সূর্য-আকৃতির একটি স্ট্যাম্পে তার নাম রয়েছে, যেখানে তার ঐতিহ্যবাহী নম্বরটি বিজয়ের প্রতীক লরেল পাতায় ঘেরা রয়েছে। এই ঝলমলে সোনালি কারুকাজ করা জার্সিটি তার পরার জন্য তৈরি ম্যাচিং করা সাদা-সোনালি কাস্টম বুটের সাথেও চমৎকারভাবে মানিয়ে যাবে।

আর্জেন্টিনার হয়ে মেসি তার ২০৮তম ও শেষ ম্যাচ খেলতে চলেছেন। ১২৫টি আন্তর্জাতিক গোলের সঙ্গে আরেকটি যোগ করার সুযোগ। কিন্তু গোল যদি নাও পান, তবুও এই রাতটি তার ও পুরো জাতির জন্য বিশেষ হতে চলেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারতের সংসদ চত্বরে বিজেপি-কংগ্রেস এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট চত্বরে দেশটির বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে

মোদির থেকে উদ্বুদ্ধ হয়ে যেসব পরামর্শ দিলেন অক্ষয়

নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম, খাওয়া-দাওয়া ও নিয়মিত শরীরচর্চা— প্রতিটি বিষয়