বিরোধীদল সংসদের বাইরে এসেই ভিন্ন রূপ দেখায় : ক্রীড়া প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর 30, 2026
by

জামায়াতে ইসলামীর সমালোচনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, যারা বিরোধীদলে, ওই সংসদে বসে বলে যে আমরা তো আপনাদের পথেই হাঁটছি, আপনাদের সকল কাজে আমরা সমর্থন করছি। কিন্তু এই মানুষগুলো বাইরে এসেই তাদের ভিন্ন রূপ দেখায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে তাদের (জামায়াতে ইসলামী) যে ভূমিকা ছিল, যে চরিত্র ছিল, সেই চরিত্র তারা সংসদের বাইরে এসে ফুটিয়ে তুলে। কারণ তারা মুখে বলে এক, তাদের অন্তরে আরেক। আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি সবাই। এই বাক স্বাধীনতার নামে আমরা দেখেছি একটা পক্ষ-বিরোধী মহল, তারা বিভিন্ন অপপ্রচার-মিথ্যাচার করছে। দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার বলছে দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য নাকি সরকার দায়ী। এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর হতে পারে?

আমিনুল হক আরও বলেন, বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল পরিবেশ, ওই আওয়ামী দোসরদের সাথে তারাও একত্রিত হয়ে দেশের ভেতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে জনগণের ভেতরে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল হান্নান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে

‘রোগা’ কাঞ্চনের জন্য কত মহিলারা কাঁদেন : শ্রীময়ী

একটা সময় তাদেরকে বলা হতো শিক্ষক-ছাত্রী জুটি। কাঞ্চন মল্লিককে নিজের