পদ বাণিজ্যের প্রমাণ দিতে শিবিরকে চ্যালেঞ্জ দিলেন রাকসু জিএস

অক্টোবর 1, 2026
by

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ টাকার বিনিময়ে দেওয়ার অভিযোগ প্রমাণে ছাত্রশিবিরকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে অন্তত একটি পদ বাণিজ্যের প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে ‘চ্যালেঞ্জ-০১’ শিরোনামে তিনি এ আহ্বান জানান। পোস্টের শুরুতে তিনি লেখেন, গোটা বাংলাদেশের শিবির (সঙ্গে পাকিস্তান শিবিরকেও নিয়েন)।

সালাহউদ্দিন আম্মার লেখেন, আমি টাকার বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ দিয়েছি প্রমাণ দেন। যেহেতু মিথ্যা অপপ্রচার করেন আপনারা, আপনাদের প্যাডে মানুষকে নিয়ে এটা মুনাফেকির চরম পর্যায়। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। ১টা পদ বাণিজ্যের প্রমাণ দেখান। ২৪ ঘণ্টা সময়…(নিজেদের গোয়েন্দা বাহিনী ,সরকারি গোয়েন্দা সংস্থাসহ যত জায়গা থেকে তথ্য নেওয়া যায় নেন, সামনে আরও চ্যালেঞ্জ আসছে)।

২০২৫ সালের ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার রাকসু নির্বাচনে ‘আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল’ থেকে জিএস পদে নির্বাচিত হন। তিনি ১১ হাজার ৫৩৭ ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের ফাহিম রেজা পান ৫ হাজার ৭২৯ ভোট।

সালাহউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাথী ছিলেন। নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অর্থের বিনিময়ে পদবাণিজ্য, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, অবৈধ অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিনটি সাংগঠনিক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রেকর্ড গড়া জয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে একরকম

দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে নাম তুললেন ভারতীয় ব্যাটার

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিতে সবার ওপরে নামটি অস্ট্রেলিয়ান তরুণ