কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ

অক্টোবর 1, 2026
by

নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুরুর একাদশ কিংবা বদলি তালিকায় ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখান থেকেই অস্থিরতার শুরু। পর্তুগাল কোচ জর্জে জেসুসের সঙ্গে এরপর সংবাদ সম্মেলনেও এসেছিলেন। কিন্তু ডেনমার্কের বিপক্ষে পরবর্তী ম্যাচের অনুশীলন মাঠ ছেড়ে হঠাৎ হোটেলে ফিরে যান এই তারকা ফরোয়ার্ড, এরপর গতকাল (বুধবার) রাতে তিনি জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন।

৪১ বছর বয়সী এই কিংবদন্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্যাম্প ছাড়ার কারণ ‘উপযুক্ত সময়ে’ জানানোর কথা উল্লেখের পাশাপাশি সতীর্থদের শুভকামনা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা রোনালদো, ‘উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ মানুষকে এর কারণ সম্পর্কে সত্যিটা জানাব, যে কারণে আমাকে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই দলের প্রতি আমি সবসময় নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল এবং আমার সব সতীর্থের জন্য, কোনো ব্যতিক্রম ছাড়াই শুভকামনা জানানোর সময়।’

এর আগে রোনালদো ও কোচ জেসুসকে নিয়ে বৈঠকে বসতে তড়িঘড়ি করেই ‍পর্তুগাল ফুটবল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েন্সা ডেনমার্কে ছুটে যান। সেখানে কী হয়েছে তারই কিছুটা ইঙ্গিত মিলেছে কোচের কথায়। বিশ্বকাপের পর রবার্তো মার্টিনেজের কাছ থেকে পর্তুগালের দায়িত্ব নেওয়া জেসুস জানান, পরিস্থিতি নিয়ে দেশে তৈরি হওয়া আলোচনার কারণে রোনালদোর সঙ্গে তাকে বৈঠকে বসতে হয়েছিল। তবে তার দাবি, ‘রোনালদোকে নিয়ে কোনো ইস্যু’ নেই এবং তার সঙ্গে রোনালদোর সমাধান করার মতো কোনো সমস্যাও হয়নি।

জেসুস বলেন, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে তাদের দুজনের বৈঠক করা স্বাভাবিক ছিল। তার মতে, ‘আমাদের তিনজনের কথা বলতে হয়েছিল। তবে আমি এরই মধ্যে ক্রিসের সঙ্গে কথা বলেছিলাম। সভাপতির কোনো কিছু সমাধান করার প্রয়োজন ছিল না, কারণ সমাধান করার মতো কিছুই ছিল না।’ এরপরই আসে রোনালদোর ক্যাম্প ছাড়ার সম্ভাব্য কারণ। বুধবার কোচ জর্জ জেসুস জানান, কোপেনহেগেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে ৪১ বছর বয়সী এই তারকাকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা নেই। যার কিছুক্ষণ পরই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন রোনালদো।

এদিকে, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতার জাতীয় ক্যাম্প ছাড়া নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনও শুধু জানিয়েছে, রোনালদো অনুশীলন ক্যাম্প ছেড়েছেন এবং বাকি ২৪ সদস্যকে নিয়ে দলের প্রস্তুতি চলবে। পুরো দল আসন্ন ম্যাচগুলো এবং নিজেদের লক্ষ্য অর্জনের দিকে সম্পূর্ণ মনোযোগী।

এর আগে বুধবার দলের অনুশীলনেও ছিলেন না রোনালদো। ম্যাচের প্রস্তুতি চলার সময় তিনি স্টেডিয়াম ছেড়ে হোটেলে চলে যান। এর আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জেসুস বলেন, প্রতিটি খেলোয়াড়ই জানেন যে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের এবং রোনালদোও তাকে জানিয়েছিলেন যে কোচের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর কথাও জানান তিনি। এর মাঝেও মূলত রোনালদোর শুরুর একাদশে না থাকার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল!

জেসুস বলেন, ‘সবার জন্য নিয়ম একই। ম্যাচে কী হবে আমি জানি না। কোনো সময় যদি আমাদের রোনালদোকে প্রয়োজন হয় সে খেলবে। যদি প্রয়োজন না হয়, খেলবে না।’ সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রায় এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস বলেন, বেঞ্চে বসানোর পর অনুশীলন করতে রোনালদো অস্বীকৃতি জানাননি। তার দাবি, ‘মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। সিদ্ধান্ত আমিই নিই এবং সবাই সেটা জানে। আমি যা চাই, তার প্রতিশ্রুতি দিতে পারি। আমিই কোচ। কোনো খেলোয়াড় কখনও আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সভা আহ্বান

দেশের চলমান অস্থিরতা নিরসনে জরুরি আলোচনাসভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

চিটাগাংকে হারিয়ে ফাইনালের টিকিট পেল বরিশাল

আসর জুড়েই ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়। কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে এসে